বেনাপোলে ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে জামায়াতের গণমিছি

দেশজুড়ে
বেনাপোলে ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে জামায়াতের গণমিছি

খুলনার৩১ অক্টোবর লংমার্চ সফল করার লক্ষ্যে বেনাপোলে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার২৯ অক্টোবর বিকেলে ৫টায় বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে এ গণমিছিল শুরু হয়।
মিছিলটি বেনাপোলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বলফিল্ডের সামনে থেকে ঘুরে বেনাপোল বিজিবি ক্যাম্পের সামনে দিয়ে বেনাপোল পোর্ট থানা জামায়াত কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন নেতৃবৃন্দ। তারা লংমার্চ সফল করতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

বেনাপোল পোর্ট থানা শাখার আমির ও বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী রেজাউল ইসলাম বলেন, “এ সরকার জনগণের ৭০ শতাংশ গণভোটের গণরায়কে অস্বীকার করেছে। আমরা গণভোটের গণরায়ের বাস্তবায়ন চায়।’’

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গণমিছিলে উপস্থিত ছিলেন পোর্ট থানা শাখার সেক্রেটারি আব্দুল হামিদ, অফিস সম্পাদক মো. মনিরুজ্জামান, যুব বিভাগের সভাপতি মো. ইমরানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ ছাড়া বেনাপোল ৪নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুর রহমান, পুটখালী৫নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোখলেছুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গণমিছিলে অংশ নেন।