জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশ আজ

শিক্ষা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশ আজ
নিউজ ডেস্ক
১৮ জুন ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২-২৩ শিক্ষাবর্ষের মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে গুরুত্বপূর্ণ অগ্রগতি এসেছে। আজ ১৮ জুন (বুধবার) প্রকাশ করা হচ্ছে প্রথম মেধাতালিকা।

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকেল ৪টা থেকে এসএমএসের মাধ্যমে এবং রাত ৯টা থেকে অনলাইনে ফলাফল জানা যাবে।

কিভাবে ফলাফল দেখবেন:

ভর্তি কার্যক্রম শুরু ১৯ জুন

মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরা ১৯ জুন (বৃহস্পতিবার) থেকে অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে পারবেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দ্বৈত ভর্তি বাতিল করতে হবে ২৫ জুনের মধ্যে

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব শিক্ষার্থী ইতোমধ্যে মাস্টার্স (নিয়মিত, প্রাইভেট বা প্রফেশনাল) কোর্সে ভর্তি রয়েছেন, তাদের অবশ্যই ২৫ জুনের মধ্যে আগের ভর্তি বাতিল করতে হবে। তা না হলে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যেতে পারে।