এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ জুলাই
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী ১০ জুলাই, বুধবার। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে তিনটি বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিলেন প্রায় ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন।
পরীক্ষার্থী সংখ্যা (বোর্ডভিত্তিক):
-
সাধারণ ৯টি বোর্ডে এসএসসি পরীক্ষার্থী: ১৪,৯০,১৪২ জন
-
মাদরাসা বোর্ডে (দাখিল): ২,৯৪,৭২৬ জন
-
কারিগরি বোর্ডে: ১,৪৩,৩১৩ জন
চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল ১৫ ফেব্রুয়ারি এবং শেষ হয় ১৫ মে। প্রচলিত নিয়ম অনুযায়ী, পরীক্ষা শেষ হওয়ার ৬০ কার্যদিবসের মধ্যে ফল প্রকাশ বাধ্যতামূলক। সে হিসেবেই ১০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যেভাবে জানা যাবে ফলাফল:অনলাইনে:
-
সকাল ১০টা থেকে ফল পাওয়া যাবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে।
-
রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাবে।
এসএমএসে:
-
মোবাইল থেকে লিখতে হবে:
SSC <space> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <space> রোল নম্বর <space> ২০২৫
উদাহরণ:SSC DHA 123456 2025
পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
দ্রুত ফল পেতে:
-
সকাল ১০টা নাগাদ বোর্ড সাইটে ভিজিট করতে পারেন।
-
সরকারি ওয়েবসাইট ছাড়া কোনো লিংকে ক্লিক না করতে পরামর্শ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।


