এসএসসিতে কুমিল্লা বোর্ড সেরা অনামিকা : কুমিল্লা বোর্ডে সর্বোচ্চ নম্বর ১২৬৪

শিক্ষা
এসএসসিতে কুমিল্লা বোর্ড সেরা অনামিকা : কুমিল্লা বোর্ডে সর্বোচ্চ নম্বর ১২৬৪
নিউজ ডেস্ক
১৫ জুলাই ২০২৫

সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে সবচেয়ে বেশি নম্বর পেয়ে আলোচনায় এসেছে অনামিকা দেবনাথ। ফেনী গার্লস ক্যাডেট কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অনামিকা পেয়েছেন ১৩০০ নম্বরের মধ্যে ১২৬৪।

দিগম্বরীতলা এলাকার বাসিন্দা অনামিকার বাবা দিলীপ কুমার দেবনাথ উত্তরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ম্যানেজার এবং মা বিনা রাণী দেবনাথ কুমিল্লা সদর উপজেলার ঝাকুনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

অনামিকা বাংলা ১৯২, ইংরেজি ১৮৯, গণিতে পূর্ণ ১০০, পদার্থে ৯৮, রসায়নে ৯৭, জীববিজ্ঞানে ১০০, উচ্চতর গণিতে ৯৯ সহ সব বিষয়ে অসাধারণ ফলাফল করেছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সে জানায়, “আবাসিক কলেজে পড়ার কারণে পড়াশোনায় নিরবিচারে সময় দিতে পেরেছি। নিয়মিত প্রস্তুতির সঙ্গে বিশেষ করে শেষ তিন মাস প্রতিদিন আট ঘণ্টা করে পড়েছি।”

তার এই কৃতিত্বের পেছনে কলেজের শিক্ষক, সহপাঠী ও পরিবারের অনুপ্রেরণার কথা বিশেষভাবে উল্লেখ করেছে অনামিকা।

এদিকে, কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাছরিন জানান, বোর্ড থেকে নির্দিষ্টভাবে প্রথম, দ্বিতীয় বা তৃতীয় স্থান নির্ধারণ করা না হলেও শিক্ষার্থীরা নিজেদের ফলাফলের ভিত্তিতে এমন তথ্য প্রকাশ করে থাকে।

বর্তমানে অনামিকা কুমিল্লা বোর্ডের সর্বোচ্চ নম্বরধারী হিসেবে চিহ্নিত। দ্বিতীয় স্থানে আছে নবাব ফয়জুন্নেছা স্কুলের তাসনুভা ইসলাম তোহা, যার প্রাপ্ত নম্বর ১২৬১।