ইলিয়ানা ডি’ক্রুজের ঘরে নতুন অতিথি, দ্বিতীয়বার মা হলেন এই বলিউড তারকা

বিনোদন
ইলিয়ানা ডি’ক্রুজের ঘরে নতুন অতিথি, দ্বিতীয়বার মা হলেন এই বলিউড তারকা
নিউজ ডেস্ক
২৮ জুন ২০২৫

আবারও খুশির খবর শোনালেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। দ্বিতীয়বারের মতো মা হয়েছেন তিনি। ১৯ জুন জন্ম নিয়েছে ইলিয়ানা ও তার স্বামী মাইকেল ডোলানের দ্বিতীয় সন্তান—পুত্রসন্তান কিয়ানু রাফে ডোলান।

শুক্রবার (২৮ জুন) ইনস্টাগ্রামে একটি সাদাকালো ছবি শেয়ার করে ইলিয়ানা এই সুখবরটি ভক্তদের জানান। ছবিতে নবজাতক কিয়ানুকে সাদা পোশাকে ঘুমিয়ে থাকতে দেখা যায়। ক্যাপশনে তিনি লেখেন, “আমাদের হৃদয় পরিপূর্ণ। পরিচয় করিয়ে দিচ্ছি কিয়ানু রাফে ডোলানকে।” পোস্টে তিনি স্বামী মাইকেলকেও ট্যাগ করেছেন।

২০২৩ সালের আগস্টে প্রথম সন্তানের জন্ম দেন ইলিয়ানা। তার প্রথম ছেলের নাম কোয়া ফিনিক্স ডোলান। মাত্র এক বছরের ব্যবধানে দ্বিতীয় সন্তানের মা হয়ে গেলেন এই অভিনেত্রী।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

২০২৩ সালে চুপিসারে বিয়ে করেন ইলিয়ানা ও মাইকেল ডোলান। বিয়ের খবর সামনে আনেন অনেকটা সময় পরে। এরপর প্রথম সন্তান ও দ্বিতীয় সন্তানের খবরও ধীরে ধীরে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

ইলিয়ানার পোস্টে বলিউড তারকারাও শুভেচ্ছা জানিয়েছেন। প্রিয়াঙ্কা চোপড়া মন্তব্য করেছেন, “অভিনন্দন সুন্দর।” করণবীর শর্মা লিখেছেন, “অভিনন্দন মা!” অনুরাগীরাও কমেন্টে ভরিয়ে দিয়েছেন ভালোবাসা ও শুভকামনায়।

ইলিয়ানা সর্বশেষ অভিনয় করেছেন ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত রোমান্টিক কমেডি ‘দো অউর দো পেয়ার’-এ। এই ছবিতে আরও ছিলেন বিদ্যা বালান, প্রতীক গান্ধী ও সেন্ধিল রামামূর্তি। নতুন মাতৃত্বের অভিজ্ঞতার পর কবে আবার বড়পর্দায় ফিরবেন, সেই প্রশ্ন এখন ভক্তদের মনে।