গাজায় গণহত্যাকে দীপাবলির উৎসব বললেন ভারতীয় পরিচালক!

বিনোদন
গাজায় গণহত্যাকে দীপাবলির উৎসব বললেন ভারতীয় পরিচালক!
নিউজ ডেস্ক
২২ অক্টোবর ২০২৫

প্রখ্যাত কিন্তু বারবার বিতর্কে জড়ানো পরিচালক রাম গোপাল ভার্মা (আরজিভি) আবারও তীব্র সমালোচনার মুখে। দীপাবলি উদ্‌যাপনকালে গাজার মানবিক বিপর্যয়কে আলোর উৎসবের সঙ্গে তুলনা করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (পূর্বতন টুইটার)-এ দেওয়া তার একটি মন্তব্য নেটিজেনদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।

তিনি লেখেন,

“ভারতে শুধু একদিন দীপাবলি হচ্ছে, আর গাজায় প্রতিদিন দীপাবলি হচ্ছে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এই মন্তব্যকে গাজায় চলমান সংঘর্ষের ভয়াবহতাকে হালকা করে দেখা এবং ধর্মীয় অনুভূতিকে অবজ্ঞা করা বলে মনে করছেন অনেকে। একটি উৎসব যেখানে মানুষের আনন্দ, আলো ও শুভেচ্ছার বহিঃপ্রকাশ, সেখানে প্রতিনিয়ত বোমাবর্ষণের বিভীষিকাকে উপমা হিসেবে টানাটা নিছক ‘অভব্য রসবোধ’ বলে অভিহিত করেছেন একাংশ।

মুহূর্তেই পোস্টটি ভাইরাল হয়ে যায়। একজন ব্যবহারকারী লিখেছেন —

“যেখানে শিশুরা মরছে, বাড়ি উড়ে যাচ্ছে, সেই আগুনের সঙ্গে আলোর উৎসবের তুলনা মানে মানবতার অপমান।”

আরেকজন মন্তব্য করেন,

“আপনার সিনেমায় যেমন বাস্তবতা তুলে ধরেছেন, তেমনি সংবেদনশীলতাও তো দেখানো উচিত ছিল।”

সমালোচকদের মতে, এটি আরজিভির একটি ‘কৌশলী প্রচারণা’ — যেটি তার নতুন সিনেমা ‘পুলিশ স্টেশন মে ভূত’-কে আলোচনায় আনার জন্য করা হতে পারে। ছবিতে দীর্ঘদিন পর ফের জুটি বাঁধছেন মনোজ বাজপেয়ী ও জেনেলিয়া ডি’সুজা। ২৭ বছর আগের ‘সত্য’ দিয়ে যে জুটি দর্শকের মন কাড়েছিল, তাদের পুনর্মিলন এবার এক হরর-কমেডিতে।

একজন বিনোদন সাংবাদিক বলেন,

“আরজিভির সিনেমা এখন আর আগের মতো আগ্রহ তৈরি করে না। তাই হয়তো আলোচনায় থাকার জন্য এমন উস্কানিমূলক মন্তব্য করে বসেন।”

বিতর্কিত মন্তব্যের পর এখনো পর্যন্ত রাম গোপাল ভার্মা তার টুইট মুছে দেননি কিংবা কোনও ক্ষমা প্রার্থনা করেননি। বরং তিনি অন্য একটি পোস্টে ইঙ্গিত দেন, “মানুষ যা বোঝে না, সেটাকে ভয় পায় বা ঘৃণা করে।”