কার ছবি দেখা যাচ্ছে রোজার ইনস্টাগ্রামে

বিনোদন
কার ছবি দেখা যাচ্ছে রোজার ইনস্টাগ্রামে
নিউজ ডেস্ক
১১ জানুয়ারি ২০২৬

মাত্র কয়েক মাসের পরিচয়ের পর গত বছরের ৪ জানুয়ারি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। সে সময় তাদের বিয়ে ঘিরে ভক্তদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ ও শুভেচ্ছার জোয়ার। তবে বছর পূর্ণ হওয়ার আগেই সেই সম্পর্কে ভাঙনের খবর সামনে এসেছে।

সম্প্রতি নিজেই নিশ্চিত করেছেন তাহসান খান যে, তারা দুজন গত বছরের জুলাই মাসের শেষ দিক থেকে আলাদা বসবাস করছেন। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে না চাইলেও বিবাহবার্ষিকী ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যের কারণে বিষয়টি পরিষ্কার করা প্রয়োজন হয়ে পড়ে বলে জানান তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তবে বাস্তবে আলাদা থাকলেও রোজা আহমেদের সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। তার ইনস্টাগ্রাম প্রোফাইলে তাহসানের সঙ্গে বিয়ের ছবি এখনো পিন করা রয়েছে। বিয়ের পর দেশ-বিদেশে ঘোরাঘুরির নানা মুহূর্তের ছবিও আগের মতোই দেখা যাচ্ছে সেখানে। ফলে তাদের সম্পর্কের বর্তমান অবস্থান নিয়ে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে।

এদিকে বিনোদন অঙ্গনে শিগগিরই তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদের ঘোষণা আসতে পারে—এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কোনো মন্তব্য করেননি তাহসান খান।

উল্লেখ্য, রোজা আহমেদ তাহসান খানের দ্বিতীয় স্ত্রী। তিনি একজন পেশাদার মেকআপ আর্টিস্ট এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে কাজ করছেন। নিউইয়র্কে তার নিজস্ব মেকআপ প্রতিষ্ঠান রয়েছে। এর আগে ২০০৬ সালে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাহসান। ২০১৭ সালে তাদের সংসারের ইতি ঘটে।