চঞ্চল–প্রবীর জুটির সঙ্গে কাজ, পূরণ হলো তটিনীর এক স্বপ্ন

বিনোদন
চঞ্চল–প্রবীর জুটির সঙ্গে কাজ, পূরণ হলো তটিনীর এক স্বপ্ন
নিউজ ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৬

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অভিনয়ের ধারাবাহিক সাফল্যে ইতোমধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তবে পেশাগত অর্জনের বাইরে শিল্পীজীবনে কিছু ব্যক্তিগত স্বপ্নও থাকে। সম্প্রতি তেমনই একটি দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হয়েছে এই অভিনেত্রীর।

জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও খ্যাতিমান নির্মাতা প্রবীর রায় চৌধুরীর সঙ্গে একই প্রজেক্টে কাজ করার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত তটিনী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই অভিজ্ঞতার কথা শেয়ার করেন।

তটিনী জানান, চঞ্চল চৌধুরী ও প্রবীর রায় চৌধুরী—এই অভিনেতা-পরিচালক জুটি দর্শকমহলে অত্যন্ত সমাদৃত। এমন দুই গুণী মানুষের সঙ্গে একসঙ্গে কাজ করাকে তিনি নিজের ক্যারিয়ারের বড় অর্জন হিসেবে দেখছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, “চঞ্চল ভাইয়ার সঙ্গে আগে অনেক কাজ হয়েছে, প্রবীর দার সঙ্গেও একটি কাজ করেছি। কিন্তু এই দুজন একসঙ্গে যে জুটি, সেটাই তো খুব জনপ্রিয়। তাদের মাঝখানে বসে কাজ করতে পারছি—এটা আমার জন্য বিশাল ব্যাপার। সত্যি বলতে, আজ আমার উইশলিস্টের একটা ইচ্ছা পূরণ হলো।”

উল্লেখ্য, ২০১৯ সালে মডেলিংয়ের মাধ্যমে বিনোদন জগতে যাত্রা শুরু করেন তানজিম সাইয়ারা তটিনী। চরকির ওয়েব সিরিজ ‘এই মুহূর্তে’ অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়। এরপর ‘শারদ প্রাতে’ নাটকে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় দর্শকের নজর কাড়েন তিনি।

‘ক্লোজ-আপ কাছে আসার গল্পের সময়’ প্রজেক্টের ‘সব জানে’ কাহিনিচিত্রে অভিনয় করে তিনি মেরিল–প্রথম আলো সমালোচক পুরস্কারে সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্রে সেরা অভিনেত্রী হন। এছাড়া ‘ভালোবাসার প্রথম কদম ফুল’ নাটকে অভিনয়ের জন্য অর্জন করেন দীপ্ত পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মাননা।