হাম-উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩০৫

স্বাস্থ্য
হাম-উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩০৫

ছবি: সংগৃহীত

২১ সেপ্টেম্বর ২০২৬

সারা দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩০৫ জন।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬২ জনে। আর নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ১০১ শিশুর।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৩৫ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৬৪৬ জনে।

এ সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৫৮৯ শিশু। চিকিৎসা শেষে তাদের মধ্যে ১ লাখ ৫২ হাজার ২২৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ৮০৪ জন। এর মধ্যে ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত পরিসংখ্যানে প্রতিদিনই হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন রোগী এবং মৃত্যুর তথ্য যুক্ত হচ্ছে।