ডেঙ্গুতে আরও ৫ মৃ’ত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২

স্বাস্থ্য
ডেঙ্গুতে আরও ৫ মৃ’ত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২
২২ সেপ্টেম্বর ২০২৬

দেশে ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৮৭২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, সিটি করপোরেশন এলাকার বাইরে। এ সংখ্যা ৩৯১ জন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ ছাড়া খুলনা বিভাগে ৩১৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৮৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯১ জন এবং বরিশাল বিভাগে ১৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

অন্যদিকে রাজশাহী বিভাগে ১৬২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫৯ জন, ময়মনসিংহ বিভাগে ১০৫ জন, রংপুর বিভাগে ৬৭ জন এবং সিলেট বিভাগে ছয়জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

নতুন পাঁচ মৃত্যুর ফলে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬৫ হাজার ৪৯৯ জন।

প্রতিদিন বিপুলসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হওয়ার পাশাপাশি মৃত্যুর ঘটনাও অব্যাহত থাকায় ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্য কর্তৃপক্ষের নজরদারি ও প্রতিরোধমূলক কার্যক্রমের গুরুত্ব আরও বাড়ছে।