হামের উপসর্গে আরও ৮ মৃ’ত্যু, মোট প্রাণহানি ১১২২

স্বাস্থ্য
হামের উপসর্গে আরও ৮ মৃ’ত্যু, মোট প্রাণহানি ১১২২
৩ অক্টোবর ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২২ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২০ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৪৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ১ হাজার ১০৯ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৬৬৬ জনে। একই সময়ে হামের উপসর্গসহ মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৯৫ হাজার ১৯৭ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৩ হাজার ২৪ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন।

ফলে হামের উপসর্গ নিয়ে বর্তমানে কতজন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।