হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৭ জনের

স্বাস্থ্য
হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৭ জনের
২৯ অক্টোবর ২০২৬

দেশে ডেঙ্গুর পাশাপাশি হামের প্রাদুর্ভাবও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৫১ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সন্দেহজনক হামজনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সাতজন। এ ছাড়া নতুন করে ৬৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম-সংশ্লিষ্ট উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৪৯ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ১২৩ জন। এ সময়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দেশে মোট ২ লাখ ২৬ হাজার ৩৫৭ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৬৯৫ জন।

এ সময়ের মধ্যে সন্দেহজনক ও নিশ্চিত হাম-সংশ্লিষ্ট হিসাবে মোট ১ হাজার ১৪৪ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মারা গেছেন ১০৫ জন। এ ছাড়া এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৩০১ জন রোগী।

দেশে সন্দেহজনক হামের রোগী শনাক্ত ও মৃত্যুর সংখ্যা অব্যাহত থাকায় পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যের দিকে নজর রাখা হচ্ছে।