আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার
নিউজ ডেস্ক
১০ এপ্রিল ২০২৬

উত্তর আরব সাগরে বিপদে পড়া একটি পণ্যবাহী জাহাজ থেকে ১৮ জন নাবিককে উদ্ধার করেছে পাকিস্তানের নৌবাহিনী। উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) পাকিস্তানের সেনাবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘গোল্ড অটাম’ নামের জাহাজটি থেকে জরুরি সহায়তার আবেদন জানানো হলে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

পাকিস্তান নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে জাহাজটির নাবিকদের উদ্ধার করে নিরাপদে করাচিতে নিয়ে যান। বর্তমানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তবে কী কারণে জাহাজটি বিপদের মুখে পড়ে এবং নাবিকরা সাহায্য চাইতে বাধ্য হন, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি পাকিস্তানের কর্তৃপক্ষ।

বিবৃতিতে আরও বলা হয়, উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশ, চীন, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন।

ঘটনার বিস্তারিত জানার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্ত অব্যাহত রয়েছে।

 

সূত্র: রয়টার্স