যে কারণে ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হন ট্রাম্প

যে কারণে ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হন ট্রাম্প
নিউজ ডেস্ক
২০ এপ্রিল ২০২৬

ইরান-এর ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-এর যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। এর প্রতিক্রিয়ায় ইরান গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বন্ধ করে দিলে বিশ্ব অর্থনীতিতে চাপ তৈরি হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এই পরিস্থিতি মোকাবিলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হন। যুক্তরাষ্ট্রে আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালি দ্রুত বন্ধ করে দেওয়ায় বিস্ময় প্রকাশ করেন ট্রাম্প। তিনি প্রশ্ন তোলেন, কীভাবে ড্রোন ব্যবহার করে এত গুরুত্বপূর্ণ একটি জলপথ বন্ধ করা সম্ভব হলো।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিকে, গত ৩ এপ্রিল ইরানের হামলায় একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে পাইলট ও ক্রুকে উদ্ধারের সময় তার আচরণ যাতে অভিযানে প্রভাব না ফেলে, সে কারণে তাকে ‘সিচুয়েশন রুম’ থেকে বাইরে রাখা হয়েছিল বলে একটি সূত্র জানায়।

বর্তমানে দুই দেশের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, যার মেয়াদ শেষ হওয়ার কথা আগামী বুধবার (২২ এপ্রিল)।

তবে শান্তি আলোচনায় অগ্রগতি অনিশ্চিত হয়ে পড়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত বৈঠকে অংশ নেবে না বলে জানিয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় এই বৈঠক হওয়ার কথা ছিল।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে ইরানি জাহাজ ও বন্দরের ওপর মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার না করায় আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে।