৪৮ বছর ধরে আল আকসায় আজান দেওয়া মুয়াজ্জিন মারা গেছেন

৪৮ বছর ধরে আল আকসায় আজান দেওয়া মুয়াজ্জিন মারা গেছেন
নিউজ ডেস্ক
২০ এপ্রিল ২০২৬

পবিত্র আল-আকসা মসজিদ-এর মুয়াজ্জিন শায়েখ নাজি আল কাজ্জাজ (৬৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৮ এপ্রিল তার মৃত্যু হয়। রোববার (১৯ এপ্রিল) মসজিদ প্রাঙ্গণেই তার জানাজা অনুষ্ঠিত হয়।

সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা যায়, জেরুজালেম-এর বাব আল সিলসিলা এলাকায় জন্মগ্রহণ করেন নাজি আল কাজ্জাজ। ছোটবেলা থেকেই আল-আকসার পরিবেশে বেড়ে ওঠা এই ধর্মপ্রাণ ব্যক্তি ১৯৭৮ সালে অল্প বয়সেই মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তার পরিবার বহু প্রজন্ম ধরে আল-আকসায় আজান দেওয়ার ঐতিহ্যের সঙ্গে যুক্ত ছিল। সেই ধারাবাহিকতায় তিনিও দীর্ঘ সময় ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।

ওসামা আল আজহারি এক শোকবার্তায় বলেন, নাজি আল কাজ্জাজ আল-আকসা মসজিদের সেবায় নিবেদিতপ্রাণ ছিলেন। তার সুমধুর কণ্ঠ বহু বছর ধরে জেরুজালেমের মানুষ ও দর্শনার্থীদের হৃদয়ে স্থান করে নিয়েছিল।