গাজা পুনর্গঠনে আরব আমিরাতের সঙ্গে ট্রাম্পের গোপন বৈঠক!

গাজা পুনর্গঠনে আরব আমিরাতের সঙ্গে ট্রাম্পের গোপন বৈঠক!
নিউজ ডেস্ক
২১ এপ্রিল ২০২৬

গাজা পুনর্গঠনকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম। ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, তার সঙ্গে সংশ্লিষ্ট একটি উদ্যোগকে ঘিরে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে গোপন আলোচনা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গাজায় মানবিক সহায়তা ও বাণিজ্যিক পণ্য প্রবেশের জন্য একটি নতুন সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে ট্রাম্প-সম্পর্কিত “বোর্ড অব পিস” নামের একটি উদ্যোগের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। ওই আলোচনায় গুদাম নির্মাণ, পণ্য পর্যবেক্ষণ ব্যবস্থা এবং নিরাপত্তা কাঠামো নিয়েও প্রাথমিক ধারণা বিনিময় হয়।

এছাড়া গাজায় নতুন সমুদ্রবন্দর নির্মাণ অথবা মিসরের ভূমধ্যসাগর উপকূলে বিকল্প বন্দর স্থাপনের সম্ভাবনাও আলোচনায় উঠে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে একটি বিশেষ মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনের প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তবে এসব প্রস্তাব ঘিরে সমালোচনাও তৈরি হয়েছে। সমালোচকদের মতে, এ ধরনের পরিকল্পনা বাস্তবায়িত হলে ফিলিস্তিনিদের অংশগ্রহণ ও মতামত উপেক্ষিত হওয়ার ঝুঁকি রয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা সীমিত হয়ে পড়তে পারে এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির শঙ্কাও বাড়তে পারে।

এদিকে গাজায় যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় শত শত মানুষ নিহত এবং হাজারো মানুষ আহত হয়েছেন।

বিশ্লেষকদের মতে, গাজা পুনর্গঠনে আগামী দশকে প্রায় ৭১ বিলিয়ন ডলার প্রয়োজন হবে। এর মধ্যে প্রথম দেড় বছরের মধ্যেই প্রায় ২৩ বিলিয়ন ডলারের তহবিল দরকার বলে ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ ও বিশ্বব্যাংকের যৌথ মূল্যায়নে উল্লেখ করা হয়েছে।

সূত্র: ফাইন্যান্সিয়াল টাইমস, আল জাজিরা