হিজবুল্লাহর নতুন অস্ত্র ‘ফাইবার অপটিক ড্রোন’, ইসরাইলের দুশ্চিন্তা

হিজবুল্লাহর নতুন অস্ত্র ‘ফাইবার অপটিক ড্রোন’, ইসরাইলের দুশ্চিন্তা
নিউজ ডেস্ক
৩ মে ২০২৬

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে নতুন ধরনের অস্ত্র ব্যবহার শুরু করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। গোষ্ঠীটি এখন ‘ফাইবার অপটিক ড্রোন’ ব্যবহার করে ইসরায়েলি সেনা ও সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা-এর প্রতিবেদনে বলা হয়েছে, ছোট আকারের এসব ড্রোনের ব্যবহার সম্প্রতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এই ধরনের ড্রোন তুলনামূলকভাবে কম খরচে তৈরি করা যায় এবং এগুলো শনাক্ত করাও কঠিন। বিশেষ করে এগুলো প্রচলিত সিগন্যাল জ্যামিং প্রযুক্তি দিয়ে নিষ্ক্রিয় করা যায় না।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জানা গেছে, ফাইবার অপটিক তারের মাধ্যমে নিয়ন্ত্রিত হওয়ায় ড্রোনগুলো অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এতে যুদ্ধক্ষেত্রে নজরদারি ও আক্রমণের কৌশলে নতুন মাত্রা যোগ হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এই প্রযুক্তির ব্যবহার ভবিষ্যতে আঞ্চলিক সংঘাতের ধরন আরও জটিল করে তুলতে পারে এবং প্রতিরক্ষা ব্যবস্থার ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে।