ফল ঘোষণার দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের অফিসে আগুন

ফল ঘোষণার দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের অফিসে আগুন
নিউজ ডেস্ক
৪ মে ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন বিভিন্ন এলাকায় সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে ভোট গণনা শুরু হলে শুরু হয় রাজনৈতিক উত্তেজনা, যা একাধিক স্থানে সংঘর্ষে রূপ নেয়।

প্রাথমিক ফলাফলের প্রবণতায় ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে ভারতীয় জনতা পার্টি-এর সরকার গঠনের দিকে এগোচ্ছে—এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

ফল ঘোষণার দিনই পশ্চিমবঙ্গের আসানসোলের জামুরিয়ায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই সময়ে কুচবিহারের দিনহাটায় ভোট গণনা কেন্দ্রের সামনে দুই দলের নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এছাড়া আসানসোলে ভোট গণনা এজেন্টদের মধ্যে হাতাহাতি ও ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে।

এদিকে ভারতের আসাম রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলেও বড় ধরনের অগ্রগতি দেখা যাচ্ছে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ)-এর পক্ষে। ১২৬ আসনের মধ্যে জয়ের পথে থাকা এনডিএ সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতের কাছাকাছি পৌঁছে গেছে।

প্রাথমিক ফল অনুযায়ী, এনডিএ প্রায় ১০১টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নেতৃত্বাধীন জোট ২১টি আসনে এগিয়ে রয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ৬৪টি আসন।

ফলাফল অনুযায়ী, এনডিএ জোট আবারও আসামে সরকার গঠন করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্ব শর্মা-এর নাম সামনে এসেছে।

এখনও গণনা চলমান থাকায় চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করছে রাজনৈতিক মহল।