সৌদিতে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
পবিত্র হজ পালন করতে গিয়ে মক্কাতে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছে মক্কার বাংলাদেশ হজ অফিস।
মৃত হজযাত্রীর নাম নিলুফা বেগম (৫৭)। তিনি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার জামুন গ্রামের বাসিন্দা এবং ইব্রাহিম খলিলের সহধর্মিণী।
পরিবার সূত্রে জানা গেছে, তিনি স্বামীর সঙ্গে গত ২২ এপ্রিল সৌদি আরব-এর উদ্দেশে হজ পালনের জন্য রওনা হন। বুধবার স্থানীয় সময় রাত আনুমানিক ১টা (বাংলাদেশ সময় ভোর ৪টা) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মোট ১০ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮ জন পুরুষ এবং ২ জন নারী।


