গোপন পরিকল্পনা ফাঁস
পাহলভি নয়, ইরানে যাকে ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে আবার ক্ষমতায় বসানোর পরিকল্পনা করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল—এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।
প্রতিবেদনে বলা হয়, ইরান যুদ্ধের শুরুর দিকে ‘অপারেশন রোরিং লায়ন’ ও ‘এপিক ফিউরি’ নামে পরিচালিত যৌথ সামরিক অভিযানের অন্যতম উদ্দেশ্য ছিল ইরানের বর্তমান শাসনব্যবস্থায় পরিবর্তন আনা এবং বিকল্প নেতৃত্ব প্রতিষ্ঠা করা।

মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের ধারণা ছিল, আহমাদিনেজাদ ইরানের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হতে পারেন। যদিও একসময় তিনি কট্টর আমেরিকা ও ইসরায়েলবিরোধী নেতা হিসেবে পরিচিত ছিলেন।
সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক– এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব
প্রতিবেদনে আরও দাবি করা হয়, যুদ্ধের শুরুতে তেহরানে আহমাদিনেজাদের বাসভবনে চালানো ইসরায়েলি হামলার লক্ষ্য তাকে হত্যা করা নয়; বরং তাকে নিরাপত্তা বলয় থেকে বের করে আনার একটি গোপন অভিযান ছিল।
আহমাদিনেজাদের ঘনিষ্ঠ এক সহযোগীর বরাতে বলা হয়, সাবেক এই প্রেসিডেন্টও ঘটনাটিকে তাকে ‘মুক্ত করার চেষ্টা’ হিসেবে দেখেছিলেন। হামলায় আহত হওয়ার পর থেকে তিনি আর জনসমক্ষে আসেননি।
প্রতিবেদন অনুযায়ী, পরিকল্পনাটি মূলত মোসাদ থেকে শুরু হয়েছিল। তবে হামলার পর পরিকল্পনার তথ্য ফাঁস হয়ে যাওয়ায় তা শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি।

