লেবাননে সংঘর্ষ তীব্র, সশস্ত্র হামলায় নিহত দুই ইসরায়েলি সেনা
লেবাননে সশস্ত্র যোদ্ধাদের হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত
লেবাননের দক্ষিণাঞ্চলে পৃথক দুই ঘটনায় অন্তত ২ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও এই অঞ্চলটিতে ইসরায়েলি সেনাদের সঙ্গে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যোদ্ধাদের তীব্র লড়াই চলছে।লেবাননের দক্ষিণাঞ্চলে পৃথক দুই ঘটনায় অন্তত ২ ইসরায়েলি সেনা নিহত হয়েছে।
যুদ্ধবিরতি সত্ত্বেও এই অঞ্চলটিতে ইসরায়েলি সেনাদের সঙ্গে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যোদ্ধাদের তীব্র লড়াই চলছে।
ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে, এসব ঘটনার সময় সেখানে বিরাজমান পরিস্থিতি তদন্ত করে দেখছে সামরিক পুলিশ।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইসরায়েল দক্ষিণ লেবাননে ভারি বোমাবর্ষণ অব্যাহত রাখার মধ্যেই প্রাণঘাতী এই ঘটনাগুলো ঘটেছে।
এদিন দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ছোড়া ফার্স্ট-পারসন ভিউ (এফপিভি) ড্রোনের আঘাতে আরও চার ইসরায়েলি সেনা আহত হয়েছে বলে আইডিএফ জানিয়েছে। আহত সেনাদের সরিয়ে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


