ইরান আলোচনা ঘিরে যুক্তরাষ্ট্র-পাকিস্তান কূটনৈতিক তৎপরতা

ইরান আলোচনা ঘিরে যুক্তরাষ্ট্র-পাকিস্তান কূটনৈতিক তৎপরতা
নিউজ ডেস্ক
২১ জুন ২০২৬

ইরানের সঙ্গে বহুল আলোচিত বৈঠক শুরুর আগে পাকিস্তানের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। রোববার (২১ জুন) সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বৈঠকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার উপস্থিত ছিলেন।

অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির বৈঠকে অংশ নেন। আলোচনার শুরুতে উভয় পক্ষের প্রতিনিধিদের করমর্দন করতে দেখা যায়, যা কূটনৈতিক সৌহার্দ্যের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এই বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন একই দিন বিকেলে বুর্গেনস্টকেই ইরানি প্রতিনিধিদলের সঙ্গে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা এবং দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু ওই বৈঠকে গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে আলোচনার আগে পাকিস্তানি নেতৃত্বের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের এই সাক্ষাৎ আঞ্চলিক কূটনীতিতে ইসলামাবাদের ভূমিকার গুরুত্বকেই তুলে ধরছে। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।