কুয়েত ও বাহরাইনে ৮ মার্কিন স্থাপনা ধ্বং*সের দাবি ইরানের

কুয়েত ও বাহরাইনে ৮ মার্কিন স্থাপনা ধ্বং*সের দাবি ইরানের
নিউজ ডেস্ক
২৮ জুন ২০২৬

অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

রোববার (২৮ জুন) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটি এবং বাহরাইনের সালমান বন্দরে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। তাদের দাবি, হামলায় আটটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে।

আইআরজিসি আরও জানায়, ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে যেকোনো ধরনের সামরিক আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে। বিবৃতিতে বলা হয়, শত্রুপক্ষের যেকোনো হামলা বা উসকানির জবাব দিতে ইরান প্রস্তুত এবং লক্ষ্যবস্তু ছোট বা বড়—কোনো ক্ষেত্রেই ছাড় দেওয়া হবে না।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করা হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোতে এখন পর্যন্ত কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।

এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, তারা ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে।

এদিকে সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে হামলার কয়েক ঘণ্টার মধ্যেই টানা দ্বিতীয় দিনের মতো ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। সম্প্রতি দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হলেও সর্বশেষ ঘটনাগুলো ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা আবারও বাড়িয়ে দিয়েছে। উল্লেখ্য, ইরানের হামলার দাবির বিষয়ে স্বাধীনভাবে তাৎক্ষণিকভাবে কোনো নিরপেক্ষ যাচাই পাওয়া যায়নি।