প্রধানমন্ত্রীকে সউদী আরব সফরের আমন্ত্রণ

জাতীয়
প্রধানমন্ত্রীকে সউদী আরব সফরের আমন্ত্রণ
১৭ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সৌদি ক্রাউন প্রিন্সের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন এ তথ্য নিশ্চিত করেছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সৌদি আরবের পক্ষ থেকে এই আমন্ত্রণ বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সফর হলে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিন ধরে শ্রমবাজার, বিনিয়োগ, বাণিজ্য, জ্বালানি ও ধর্মীয় সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রীর সম্ভাব্য সৌদি সফরে এসব সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের বিষয় গুরুত্ব পেতে পারে।