শত কোটি টাকা লোপাট: উপদেষ্টা আসিফের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক

জাতীয়
শত কোটি টাকা লোপাট: উপদেষ্টা আসিফের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক
নিউজ ডেস্ক
২৪ মে ২০২৫

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগে তার বিদেশ গমন নিষিদ্ধ এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অস্থায়ীভাবে অকার্যকর ঘোষণা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শনিবার (২৪ মে) দুদক কার্যালয় থেকে জানানো হয়, সরকারি পদে থেকে মোয়াজ্জেম হোসেন প্রভাব খাটিয়ে তদবির বাণিজ্য, টেন্ডার কারসাজিসহ নানা অনিয়মে জড়িত ছিলেন বলে প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে। এসব অনিয়মের মাধ্যমে তিনি বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

গত বৃহস্পতিবার তাকে দুদকের একটি তদন্ত টিম দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করে। পরে তদন্তের স্বার্থে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং এনআইডি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

উল্লেখ্য, সম্প্রতি গণমাধ্যমে মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতির খবর প্রকাশিত হলে, উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে এপিএস পদ থেকে অব্যাহতি দেন।

দুদক সূত্র জানায়, বিষয়টি আরও গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে তার বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।