ফোনালাপ ফাঁস

নারী সদস্যকে আপত্তিকর প্রস্তাব, এনসিপি নেতা সরোয়ার তুষারকে শোকজ

রাজনীতি
নারী সদস্যকে আপত্তিকর প্রস্তাব, এনসিপি নেতা সরোয়ার তুষারকে শোকজ
নিউজ ডেস্ক
১৭ জুন ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক সরোয়ার তুষার নিজ দলের এক নারী সদস্যকে আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগে বিতর্কের মুখে পড়েছেন। অভিযোগের সূত্রপাত একটি ফোনালাপ ফাঁসের মাধ্যমে, যা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়।

ঘটনার পরিপ্রেক্ষিতে এনসিপির পক্ষ থেকে তাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

দলীয়ভাবে পাঠানো চিঠিতে বলা হয়েছে,

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“আপনার বিরুদ্ধে একটি নৈতিক স্খলনের অভিযোগ উত্থাপিত হয়েছে। আপনার অবস্থান এবং ব্যাখ্যা আগামী ৫ (পাঁচ) দিনের মধ্যে লিখিতভাবে ‘রাজনৈতিক পর্ষদ’ এবং তদন্ত কমিটির কাছে দাখিল করার নির্দেশ দেওয়া হলো।”

একইসঙ্গে শোকজ নোটিশে তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দলের সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে। নোটিশে স্বাক্ষর করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন।

দলের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, বিষয়টির সামগ্রিক তদন্তে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা ফোনালাপের সত্যতা যাচাইসহ প্রাসঙ্গিক প্রমাণ সংগ্রহ করবে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

ঘটনার বিষয়ে সরোয়ার তুষার এখনো গণমাধ্যমের কাছে আনুষ্ঠানিক বক্তব্য দেননি। তবে দলীয় সূত্র বলছে, তিনি সময় চেয়ে ব্যাখ্যা প্রস্তুত করছেন।