যাকে বিয়ে করলেন সাদিক কায়েম

রাজনীতি
যাকে বিয়ে করলেন সাদিক কায়েম
নিউজ ডেস্ক
১৩ মে ২০২৬

ডাকসু ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদকসাদিক কায়েম-এর আকদ সম্পন্ন হয়েছে।

বুধবার (১৩ মে) বিকেলে ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ-এ এ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরিবার ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী আকদ সম্পন্ন করা হয়।

পরবর্তীতে একই দিন সন্ধ্যার পর রাজধানীর শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টার-এ বিয়ের মূল অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী বিভিন্ন অঙ্গনের ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জানা গেছে, সাদিক কায়েমের স্ত্রী আনিকা ফারদিন ফরায়েজি একজন চিকিৎসক। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার বাসিন্দা। তার পিতা ব্যবসায়ী আয়ুব আলী ফরায়েজি এবং তিনি রিলায়েন্স গ্রুপ-এর ভাইস চেয়ারম্যান ও প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেড-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে সংশ্লিষ্ট মহলে ইতিবাচক আগ্রহ লক্ষ্য করা গেছে।