পদ ফিরে পেলেন ঢাবি ছাত্রদল নেতা হামিম

রাজনীতি
পদ ফিরে পেলেন ঢাবি ছাত্রদল নেতা হামিম
নিউজ ডেস্ক
২১ মে ২০২৬

জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্‌দীন হল শাখার আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমের ওপর আরোপিত সাময়িক অব্যাহতি প্রত্যাহার করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।

বৃহস্পতিবার (২১ মে) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী শেখ তানভীর বারী হামিম পুনরায় তার সাংগঠনিক দায়িত্ব পালন করতে পারবেন। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্‌দীন হল ছাত্রদলের কার্যক্রম পরিচালনায় তার ওপর আর কোনো বাধা থাকছে না।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

এর আগে গত ৪ মার্চ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। সে সময় কেন্দ্রীয় ছাত্রদল জানায়, সংগঠনের নীতিমালা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

সর্বশেষ সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘ আড়াই মাস পর আবারও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে ফিরলেন এই ছাত্রদল নেতা।