বিরিয়ানির বিনিময়ে বিক্রি হচ্ছে বিবেক, শিক্ষার্থীদের নিয়ে রাশেদ খাঁনের ক্ষোভ

রাজনীতি
বিরিয়ানির বিনিময়ে বিক্রি হচ্ছে বিবেক, শিক্ষার্থীদের নিয়ে রাশেদ খাঁনের ক্ষোভ
নিউজ ডেস্ক
৬ জুন ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানকে ঘিরে শিক্ষার্থীদের রাজনৈতিক অবস্থান, ডাকসু নির্বাচন এবং ছাত্ররাজনীতির বর্তমান সংস্কৃতি নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।

শনিবার (৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে খাবার ও উপহার বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের প্রভাবিত করার প্রবণতা দেখা যাচ্ছে। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষাঙ্গনের ঐতিহ্য ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

নিম্নে রাশেদ খাঁনের ফেসবুক পোস্টটি হুবহু তুলে দেওয়া হলো—

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

শিবির যেভাবে নবীনবরণে খাওয়াচ্ছে, আগামীর ডাকসু শিবিরের! ঠিক এভাবেই বলছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী! আরও যারা বক্তব্য দিয়েছে, ঠিক একই রকম কথা। তার মানে বিরিয়ানির বিনিময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশের বিবেক কেনা যাচ্ছে! সত্যিই অবাক হয়েছি। আমাদের সময়ও এত থার্ডক্লাশ মনুষ্যত্ব শিক্ষার্থীদের মধ্যে দেখি নাই। মনুষ্যত্ব এখন টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে! ঠিক গত ডাকসু নির্বাচনেও ওয়েলফেয়ার ম্যাকানিজমের নামে টাকা বিতরণ করে ও বিরিয়ানি খাইয়ে শিক্ষার্থীদের একটি অংশের বিবেক কিনেছে শিবির! এ জন্যই ডাকসুর অতীত ঐতিহ্য ও গুরুত্ব আর নেই! যেভাবে বিবেক লোপ পেয়েছে, এক্ষেত্রে বাংলাদেশ যতদিন না উন্নত রাষ্ট্র হবে সামান্য টাকা দিয়ে ও বিরিয়ানি খাইয়ে শিক্ষার্থীদের বিবেক কেনাবেচাও আর বন্ধ হবে না।