ওমরাহসহ আন্তর্জাতিক রুটে সৌদিয়ার ভাড়ায় ৫০% পর্যন্ত ছাড়

ধর্ম
ওমরাহসহ আন্তর্জাতিক রুটে সৌদিয়ার ভাড়ায় ৫০% পর্যন্ত ছাড়
নিউজ ডেস্ক
২০ আগস্ট ২০২৫

ওমরাহ পালনকারীদের পাশাপাশি আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়া। যাওয়া-আসাসহ ট্রানজিটসহ যেকোনো আন্তর্জাতিক রুটে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন যাত্রীরা।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, সৌদিয়ার এই বিশেষ অফারটি প্রযোজ্য হবে বিজনেস ও গেস্ট—দুই শ্রেণির টিকিটের ক্ষেত্রেই। যাত্রীরা চাইলে সৌদিয়ার ওয়েবসাইট, মোবাইল অ্যাপ কিংবা সরাসরি বিক্রয়কেন্দ্র থেকেও ছাড়ের টিকিট বুক করতে পারবেন।

অফার চলবে:

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

  1. বুকিং সময়: ১৭ আগস্ট – ৩১ আগস্ট ২০২৫

  2. ভ্রমণ সময়: ১ সেপ্টেম্বর – ১০ ডিসেম্বর ২০২৫

এই অফারে যারা ট্রানজিট রুটে সৌদি আরব ভ্রমণ করবেন, তারা পাবেন ডিজিটাল স্টপওভার ভিসা। এটি টিকিট বুকিংয়ের সময় স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে এবং এর মাধ্যমে সৌদি আরবে ৯৬ ঘণ্টা পর্যন্ত অবস্থানের সুযোগ মিলবে।

এই সময়কালে ভ্রমণকারীরা ওমরাহ পালন ছাড়াও সৌদি আরবের বিভিন্ন ঐতিহাসিক ও পর্যটন আকর্ষণ ঘুরে দেখার সুযোগ পাবেন।

বর্তমানে সৌদিয়া এয়ারলাইন্স বিশ্বের চারটি মহাদেশে ১০০টিরও বেশি গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে। প্রতিষ্ঠানটি তাদের ১৪৯টি বিমান নিয়ে কার্যক্রম পরিচালনা করছে এবং নেটওয়ার্ক আরও সম্প্রসারণে কাজ করছে।