ধর্মমতে চাচাতো বা খালাতো ভাতিজীর সাথে বিয়ে কি জায়েজ?

ধর্ম
ধর্মমতে চাচাতো বা খালাতো ভাতিজীর সাথে বিয়ে কি জায়েজ?
নিউজ ডেস্ক
৯ ডিসেম্বর ২০২৫

ইসলামে পরিবারিক সম্পর্কের ভিত্তিতে নির্দিষ্ট ব্যক্তিদের সাথে বিয়ে হারাম এবং কিছু ব্যক্তির সাথে বিয়ে জায়েজ। বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত ‘মাহরাম’ হিসেবে যারা বিবেচিত, তাদের সাথে বিয়ে সম্পূর্ণ নিষিদ্ধ।

একজন ধর্মতত্ত্ববিদ জানিয়েছেন, আপনার আপন চাচাতো, খালাতো, ফুফাতো বা মামাতো ভাইয়ের মেয়ে মাহরাম নয়, তাই বয়স ও অন্যান্য শর্ত পূরণ হলে তাদের সঙ্গে বিয়ে হতে পারে। তবে আপন ভাইয়ের মেয়ে বা ভাতিজী সরাসরি মাহরাম, তাই তাদের সাথে বিয়ে হারাম।

কোরআনে আল্লাহতালা বলেন,

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“মুমিন নারীদের বলো, তারা তাদের দৃষ্টি সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করবে, যা সাধারণত প্রকাশ পায় তা ছাড়া তাদের সৌন্দর্য প্রকাশ করবে না।” (সূরা নুর: ৩০-৩১)

এ আয়াত অনুযায়ী, যে ব্যক্তিদের সাথে দেখা দেওয়া জায়েজ নয়, তারা মাহরাম এবং তাদের সঙ্গে বিয়ে নিষিদ্ধ। ইসলামে পুরুষ ও নারীর জন্য মোট ১৪টি মাহরাম সম্পর্ক নির্ধারিত আছে।

পুরুষের মাহরামদের মধ্যে রয়েছে: মা, দুধ-মা, দাদা, নানি, ফুফু, খালা, শাশুড়ি, নিজের বোন, নাতনি, দুধ-বোন, মেয়ে, ভাতিজি, ভাগ্নি, ছেলের স্ত্রী।

নারীর মাহরামদের মধ্যে রয়েছে: বাবা, চাচা, মামা, শ্বশুর, ভাই, দাদা, নানা, নাতি, দুধ-ভাই, ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, মেয়ের স্বামী, দুধ-ছেলে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, পরিবারিক সীমারেখা মেনে চলাই ইসলামের পরিপাটি জীবনযাপনের অন্যতম শর্ত। তাই পরিবারের ভেতরে সীমা রক্ষা করা ও আইন অনুযায়ী বিয়ে করা অত্যন্ত জরুরি।