চোখের জলে মাহে রমজানকে বিদায়: আজ জুমাতুল বিদা

ধর্ম
চোখের জলে মাহে রমজানকে বিদায়: আজ জুমাতুল বিদা
নিউজ ডেস্ক
২০ মার্চ ২০২৬

পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার, জুমাতুল বিদা, আজ (শুক্রবার, ২০ মার্চ) সারাদেশে গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে। মুসলিম বিশ্বে রমজানের শেষ জুমা বিশেষ তাৎপর্যপূর্ণ হওয়ায় দিনটি ‘জুমাতুল বিদা’ হিসেবে পরিচিত।

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের ছোট-বড় সব মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে জুমার নামাজ আদায় করা হবে। এ উপলক্ষে খতিব ও আলেমরা খুতবায় জুমাতুল বিদার গুরুত্ব, রমজানের শিক্ষা এবং তাকওয়ার বিষয়গুলো তুলে ধরবেন।

জুমার নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। একই সঙ্গে বিদায়ী রমজানকে কেন্দ্র করে আবেগঘন পরিবেশে মোনাজাতে অংশ নেবেন মুসল্লিরা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আজকের বৃহত্তম জামায়াত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে নামাজ শেষে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, আজকের দিনেই ১৪৪৭ হিজরি সনের রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল শনিবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।