কাবা শরিফ প্রথম দেখলে যে দোয়া পড়বেন

ধর্ম
কাবা শরিফ প্রথম দেখলে যে দোয়া পড়বেন
নিউজ ডেস্ক
২১ এপ্রিল ২০২৬

পবিত্র কাবা শরিফ মুসলমানদের কিবলা ও পৃথিবীর সবচেয়ে সম্মানিত স্থান। মসজিদুল হারাম-এ প্রবেশের পর প্রথমবার কাবা চোখে পড়লে দোয়া কবুল হওয়ার বিশেষ মুহূর্ত হিসেবে বিবেচিত হয়।

কাবা দেখার দোয়া

কাবা শরিফ প্রথম দেখার সময় এই দোয়াটি পড়া মুস্তাহাব—

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আরবি:
اللهمَّ زِدْ هذا البيتَ تشريفًا وتعظيمًا وتكريمًا ومهابَةً وزِدْ مِن شرَفِهِ وعِظَمِهِ مِمَنْ حجَّهُ أو اعتَمرَهُ تشريفًا وتكريمًا وتعظيمًا ومهابَةً وبِرًا

উচ্চারণ:
আল্লাহুম্মা যিদ হাযাল বাইতা তাশরীফান ওয়া তা’যীমান ওয়া তাকরীমান ওয়া মাহাবাতান ওয়া যিদ মিন শারাফিহি ওয়া ই’যামিহি মিম্মান হাজ্জাহূ আও ই’তামারাহূ তাশরীফান ওয়া তাকরীমান ওয়া তা’যীমান ওয়া মাহাবাতান ওয়া বিররান।

অর্থ:
হে আল্লাহ! এই ঘরের সম্মান, মর্যাদা, মহিমা ও ভীতি-ভক্তি বৃদ্ধি করুন। আর যারা হজ বা উমরা পালন করে তাদের মাধ্যমেও এই ঘরের মর্যাদা বৃদ্ধি করুন।

তাবেঈ মাকহুল (রহ.) থেকে বর্ণিত আছে, হযরত মুহাম্মদ (সা.) কাবা দেখে এ দোয়া পড়তেন।

তাওয়াফের সময় করণীয়

কাবা তাওয়াফের সময় নির্দিষ্ট কোনো বাধ্যতামূলক দোয়া নেই। তবে কিছু সুন্নত আমল রয়েছে—

তাওয়াফ শুরুর সময় ও প্রতি চক্করে হাজরে আসওয়াদ বরাবর এসে “আল্লাহু আকবার” বলা।

সহিহ বুখারি-তে এসেছে, নবী (সা.) হাজরে আসওয়াদের দিকে ইশারা করে তাকবির দিতেন।

রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত দোয়া

এই অংশে কোরআনের একটি দোয়া পড়া সুন্নত—

আরবি:
رَبَّنَاۤ اٰتِنَا فِی الدُّنۡیَا حَسَنَۃً وَّ فِی الۡاٰخِرَۃِ حَسَنَۃً وَّ قِنَا عَذَابَ النَّارِ

উচ্চারণ:
রাব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান-নার।

অর্থ:
হে আমাদের রব! আমাদের দুনিয়াতে কল্যাণ দিন, আখিরাতেও কল্যাণ দিন এবং আগুনের শাস্তি থেকে রক্ষা করুন।
(সুরা আল-বাকারা: ২০১)