ঢাকা ক্যাপিটালসের নেতৃত্ব পেয়ে যা বললেন মিঠুন

খেলাধুলা
ঢাকা ক্যাপিটালসের নেতৃত্ব পেয়ে যা বললেন মিঠুন
নিউজ ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৫

আসন্ন বিপিএলের দ্বাদশ আসরে ঢাকা ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। যদিও তাসকিন আহমেদ, সাইফ হাসান ও নাসির হোসেনের নাম আলোচনায় ছিল, শেষ পর্যন্ত অভিজ্ঞতার ওপর ভরসা রেখে অধিনায়ক হিসেবে মিঠুনকেই নির্বাচিত করা হয়েছে।

গত আসরে মিঠুনের নেতৃত্বে চিটাগং ভাইকিংস ফাইনালে খেলে; এবার তার কাঁধে থাকবে ঢাকার ফ্র্যাঞ্চাইজির অধিনায়কত্বের দায়িত্ব।

মিঠুন ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করার পাশাপাশি ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেড, জাতীয় ক্রিকেট লিগে খুলনা বিভাগ, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গাজী গ্রুপ চট্টগ্রাম, এবং বিপিএলে সিলেট স্ট্রাইকার্স-এর নেতৃত্ব দিয়েছেন। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার ঢাকার জন্য সফল নেতৃত্ব দেওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অধিনায়কত্ব পাওয়ার পর মিঠুন বলেন, “ঢাকা ক্যাপিটালস ম্যানেজমেন্টকে ধন্যবাদ। আমাকে অনেক বড় দায়িত্ব দিয়েছেন। আমি চেষ্টা করব সর্বোচ্চ দিয়ে দলকে একসাথে রাখার।”

ঢাকার কর্ণধার আতিক ফাহাদ বলেন, “প্রত্যেক খেলোয়াড়ই অধিনায়ক হওয়ার যোগ্য। শেষবার মিঠুন দলকে ফাইনালে নিয়ে গিয়েছিল, তাই এবারও তার ওপর ভরসা করা হয়েছে। আমরা শিরোপা জেতার জন্য প্রস্তুত।”

বিপিএল নিলামের আগে তাসকিন ও সাইফকে সরাসরি চুক্তিতে দলে ভেড়ায় ঢাকা। বিদেশি ক্রিকেটার হিসেবে দলে আছে অ্যালেক্স হেলস, উসমান খান, ইমাদ ওয়াসিম, ওডিন স্মিথ এবং রহমানউল্লাহ গুরবাজ। বিপিএল নিলাম থেকে দলে ভিড়েছে শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান, নাসির হোসেন, তাইজুল ইসলাম, তোফায়েল আহমেদ এবং দাসুন শানাকার।