জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা পড়েছে বিসিবির কাছে

খেলাধুলা
জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা পড়েছে বিসিবির কাছে
নিউজ ডেস্ক
৩ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগের তদন্ত প্রতিবেদন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির কাছে জমা দেওয়া হয়েছে। গতকাল সোমবার এ প্রতিবেদন জমা দেওয়া হয়।

ক্রিকেটবিষয়ক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ক্রিকবাজ এ তথ্য নিশ্চিত করেছে। তবে স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনে কী উঠে এসেছে, সে বিষয়ে এখনো কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ৩১ জানুয়ারি। এর আগে বিসিবি জানিয়েছিল, অভিযোগের তদন্ত শেষ করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে। তবে সময়সীমা তিন দফা বাড়ানোর পর নির্ধারিত সময়ের পর তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জাহানারা আলম অস্ট্রেলিয়ায় অবস্থানকালে বিসিবির কাছে আনুষ্ঠানিকভাবে এ অভিযোগ জানান বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তোলেন জাহানারা আলম। ওই সাক্ষাৎকারের পর বিষয়টি নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিসিবি পরবর্তী করণীয় নির্ধারণ করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।