ক্রিকেটারদের আগে ঢাকায় পা রাখলেন পাকিস্তানের কোচিং স্টাফ
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ঢাকায় পা রেখেছে সফরকারী দলের কোচিং স্টাফের সদস্যরা। শনিবার (৭ মার্চ) দুপুরে প্রধান কোচ মাইক হেসনের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
কোচিং প্যানেলে হেসনের সাথে রয়েছেন বোলিং কোচ অ্যাশলে নফকে এবং ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট। বিমানবন্দর থেকে তারা সরাসরি টিম হোটেলে গিয়েছেন। ক্রিকেটারদের ছাড়াই কোচদের আগেভাগে আসার মূল উদ্দেশ্য কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া এবং অনুশীলনের প্রাথমিক ছক সাজানো। পাকিস্তান দলের ক্রিকেটাররা আগামী ৯ মার্চ ঢাকা আসার কথা রয়েছে। আগামী ১১ মার্চ মিরপুরের শেরে-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।


