সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে মাল্টা

সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে মাল্টা
নিউজ ডেস্ক
৩০ জুলাই ২০২৫

মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মাল্টা আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে—এমনটি জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রবার্ট আবেলা।

মঙ্গলবার (৩০ জুলাই) এক ফেসবুক পোস্টে তিনি বলেন, “এটি মাল্টার আন্তর্জাতিক প্রতিশ্রুতিরই প্রতিফলন, যা শান্তিপূর্ণ সমাধানের পক্ষে আমাদের অবস্থানকে তুলে ধরে।”

এর আগে মে মাসে স্বীকৃতির পরিকল্পনার ঘোষণা দেন আবেলা। যদিও জুনে এটি বাস্তবায়নের কথা থাকলেও জাতিসংঘ সম্মেলন স্থগিত হওয়ায় তা সম্ভব হয়নি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে মাল্টা সরকারের ওপর অভ্যন্তরীণ চাপ ক্রমেই বাড়ছে। মধ্য-ডানপন্থী বিরোধী দলও সম্প্রতি দ্রুত স্বীকৃতির আহ্বান জানিয়েছে।

এ সিদ্ধান্ত মাল্টাকে ইউরোপের অন্যান্য দেশের—আয়ারল্যান্ড, নরওয়ে, স্পেন এবং সর্বশেষ ফ্রান্স ও যুক্তরাজ্যের—সারিতে যুক্ত করেছে, যারা এরই মধ্যে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।