শি জিনপিং-ট্রাম্পের দীর্ঘ বৈঠক, আলোচনায় গুরুত্ব পেল যেসব বিষয়

শি জিনপিং-ট্রাম্পের দীর্ঘ বৈঠক, আলোচনায় গুরুত্ব পেল যেসব বিষয়
নিউজ ডেস্ক
১৪ মে ২০২৬

ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং-এর বহুল আলোচিত বৈঠক বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ বৈঠকে বাণিজ্য, প্রযুক্তি, তাইওয়ান সংকট এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে ট্রাম্পকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান চীনা প্রেসিডেন্ট। তবে আলোচনা শেষে বড় ধরনের কোনো সমঝোতা বা যুগান্তকারী সিদ্ধান্তের ঘোষণা আসেনি।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, বৈঠকে তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্ক করেছেন শি জিনপিং। তিনি বলেন, তাইওয়ানকে কেন্দ্র করে মতবিরোধ দুই পরাশক্তির মধ্যে সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

চীন দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে আসছে। অন্যদিকে গত ডিসেম্বর ট্রাম্প প্রশাসন তাইওয়ানের জন্য ১১ বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা অনুমোদন দেয়, যা নিয়ে বেইজিংয়ের আপত্তি রয়েছে।

বৈঠকে বাণিজ্য সম্পর্ক উন্নয়নেও জোর দেন ট্রাম্প। তিনি আশা প্রকাশ করেন, চীন যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি কৃষিপণ্য ও যাত্রীবাহী বিমান কিনতে আগ্রহ দেখাবে।

এছাড়া ইরান-ইসরায়েল সংঘাত ও হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে, এই বৈঠক মূলত দুই দেশের উত্তেজনাপূর্ণ সম্পর্ক কিছুটা স্থিতিশীল করার প্রচেষ্টা।