ভাড়ার টাকার বদলে স্ত্রী-কন্যাকে ধর্ষণের সুযোগ, স্বামীসহ গ্রেফতার ২

ভাড়ার টাকার বদলে স্ত্রী-কন্যাকে ধর্ষণের সুযোগ, স্বামীসহ গ্রেফতার ২
নিউজ ডেস্ক
১৬ মে ২০২৬

ভারতের গুজরাট রাজ্যের মোরবি এলাকায় বকেয়া বাসাভাড়াকে কেন্দ্র করে এক নারী ও তার অপ্রাপ্তবয়স্ক মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী ও বাড়িওয়ালাকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারটি কয়েক মাস আগে জীবিকার তাগিদে সুরেন্দ্রনগর থেকে মোরবিতে এসে একটি ভাড়া বাসায় বসবাস শুরু করে। তবে দীর্ঘদিন ভাড়া পরিশোধ করতে না পারায় বাড়িওয়ালার সঙ্গে তাদের বিরোধ তৈরি হয়।

অভিযোগ অনুযায়ী, আর্থিক সংকটের সুযোগ নিয়ে বাড়িওয়ালা নারী ও তার শিশুকন্যার ওপর নির্যাতন চালায়। এ ঘটনায় পরিবারের এক সদস্য থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নামে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পরে অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নারী নির্যাতন ও শিশু সুরক্ষা আইনে মামলা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীদের চিকিৎসা ও নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।