তামিমের বোর্ড বাতিল চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ

খেলাধুলা
তামিমের বোর্ড বাতিল চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক
২১ মে ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি এ. এফ. এম. সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।

রিটটি করেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ মোট ১২ জন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আদালতে বিসিবির পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

রিটকারীদের পক্ষ থেকে আদালতে বলা হয়, ২০২৫ সালের ৬ অক্টোবর বিসিবির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। তিন সদস্যের স্বাধীন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচনটি সম্পন্ন হয়। কমিশনের একজন সদস্য ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালকও।

রিটে উল্লেখ করা হয়, নির্বাচনে বিজয়ী হয়ে রিটকারীরা নিয়ম অনুযায়ী দায়িত্ব গ্রহণ করেন। তবে পরে ২০২৬ সালের ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ ৫ এপ্রিলের একটি তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে নির্বাচিত কমিটি ভেঙে দেয়।

এরপর সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল খানকে চেয়ারম্যান করে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়।

রিটকারীদের অভিযোগ, নির্বাচিত কমিটি ভেঙে দেওয়ার আগে তাদের কোনো ধরনের নোটিশ দেওয়া হয়নি। এমনকি তদন্ত প্রতিবেদনের কপিও সরবরাহ করা হয়নি এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি বলে তারা আদালতে দাবি করেন।