মালয়েশিয়ার কাছে বাংলাদেশের ৩-০ গোলের হার
এশিয়ান কাপ বাছাইয়ে চার বছর আগে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হেরেছিল বাংলাদেশ। চার বছর পর আবারও সেই প্রতিপক্ষের সামনে জয়ের দেখা পেল না লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমবারের মতো আসিয়ান কাপে খেলতে নেমে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বাঙ কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় ম্যাচটি শুরু হয়। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা মালয়েশিয়া পুরো ম্যাচে আধিপত্য ধরে রাখে।
ম্যাচের ১৮ মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। প্রথমার্ধ শেষ হওয়ার আগে ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ২-০ করেন আইমান।
বিরতির পরও বাংলাদেশের ওপর চাপ অব্যাহত রাখে মালয়েশিয়া। ম্যাচের ৫২ মিনিটে বাংলাদেশের বক্সের ভেতর থেকে বার্গুসন গোল করলে মালয়েশিয়ার জয় কার্যত নিশ্চিত হয়ে যায়।
ম্যাচজুড়ে বাংলাদেশ হাতেগোনা কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি। বিপরীতে সুযোগ কাজে লাগিয়ে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মালয়েশিয়া।


