ঢাকার সিএমএম আদালতে জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

রাজনীতি
ঢাকার সিএমএম আদালতে জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি
৪ অক্টোবর ২০২৬

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের জামিন শুনানিকে কেন্দ্র করে রোববার (৪ অক্টোবর) বিকেলে আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে এজলাসের ভেতরে ও বাইরে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে তারা দফায় দফায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

আদালত প্রাঙ্গণে এ ঘটনায় কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। জামিন শুনানিকে কেন্দ্র করে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে বাকবিতণ্ডার পরই হাতাহাতির সূত্রপাত হয় বলে জানা গেছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ঘটনার পর আদালত এলাকায় আইনজীবীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টরা উদ্যোগ নেন।

আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলায় জামিন শুনানিকে কেন্দ্র করেই এ ঘটনার সূত্রপাত বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।