মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন, মনোনয়ন জমা শেষ ২৬ অক্টোবর

রাজনীতি
মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন, মনোনয়ন জমা শেষ ২৬ অক্টোবর
২৪ অক্টোবর ২০২৬

বিএনপির সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৬ অক্টোবর। অর্থাৎ মনোনয়ন জমা দেওয়ার জন্য হাতে সময় রয়েছে আর মাত্র দুই দিন।

শনিবার (২৪ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ইসির ঘোষিত তপশিল অনুযায়ী, ২৬ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। পরদিন ২৭ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৮ অক্টোবর আপিল করা যাবে। এসব আপিল নিষ্পত্তি করবে কমিশন ২৯ অক্টোবর।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তপশিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ নভেম্বর। এরপর ২ নভেম্বর প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সব আনুষ্ঠানিকতা শেষে আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় আলোচনায় আসেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। ওই ঘটনার পর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে পদত্যাগের নির্দেশ দেন।

এরপর মিষ্টি পদত্যাগ করলে সংসদ সচিবালয় তাঁর আসনটি শূন্য ঘোষণা করে। ওই আসনে প্রতিনিধি নির্বাচনের জন্য উপনির্বাচনের তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত সূচি অনুযায়ী, মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই, আপিল নিষ্পত্তি, প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের ধাপ পেরিয়ে ১২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।