পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কাজ থেকে বিরত থাকুন’: রিজভী
পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কোনো কর্মকাণ্ডে জড়িত না হতে দেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে বিএনপি সরকারকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) একটি মশাল মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার প্রসঙ্গ তুলে রিজভী বলেন, এর পেছনে কী উদ্দেশ্য রয়েছে, তা স্পষ্ট নয়। তিনি বিএনপি সরকারকে ঘিরে ষড়যন্ত্রের আশঙ্কার কথাও উল্লেখ করেন।
রিজভী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যে জনকল্যাণমুখী রাজনীতির সূচনা করেছেন, তা বাস্তবায়নে জাতীয়তাবাদী যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো উচিত নয়, যা পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করতে পারে। এ বিষয়ে সব রাজনৈতিক দলকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা।


