রাজাকারদের ফাঁসি দিছি, আন্দোলনকারীদেরও ছাড়ব না

অপরাধ
রাজাকারদের ফাঁসি দিছি, আন্দোলনকারীদেরও ছাড়ব না
নিউজ ডেস্ক
১২ আগস্ট ২০২৫

চানখারপুল গণহত্যা মামলার সূচনা বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এ এস এম মাকসুদ কামালের একটি ফোনালাপের প্রসঙ্গ উঠে এসেছে। মামলাটি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন।

গত বছরের জুলাই-আগস্ট মাসে সংঘটিত ছাত্র-আন্দোলনের সময় রাজধানীর চানখারপুল এলাকায় ছয়জন নিহত হন। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রথম দিনের শুনানিতে প্রসিকিউশন পক্ষ থেকে ফোনালাপটি ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “ফোনালাপে স্পষ্ট হুমকি ও সহিংসতার নির্দেশনার বিষয় উঠে এসেছে। তদন্তে এই প্রমাণগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি আরও জানান, মামলার আসামির তালিকায় রয়েছেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পুলিশের আটজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিন মামলার প্রথম সাক্ষ্য প্রদান করেন শহীদ আনাসের বাবা সাহরিয়ার খান পলাশ। তিনি জানান, “আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি ন্যায়বিচার চাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল-১-এর বিচারিক প্যানেল মামলার সাক্ষ্যগ্রহণ শুরু করে। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ আগামীকাল, ১৩ আগস্ট নির্ধারণ করা হয়েছে।