গুলশানে বিদেশি নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ
নিউজ ডেস্ক
২৮ এপ্রিল ২০২৬
রাজধানীর গুলশান এলাকায় এক বিদেশি নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) এ ঘটনা ঘটে।
গুলশান থানার ইন্সপেক্টর (তদন্ত) মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, একজন বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। তবে এটি হত্যাকাণ্ড কিনা, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, “আমাদের কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। বিস্তারিত তথ্য পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক– এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গুরুতর আহত অবস্থায় ওই নারীকে ইউনাইটেড হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে।

