যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, গ্রেপ্তার বিএআরসির সহকারী পরিচালক

অপরাধ
যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, গ্রেপ্তার বিএআরসির সহকারী পরিচালক
২১ অক্টোবর ২০২৬

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে মাদারীপুরের রাজৈর থানার বদরপাশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিআইডির সাইবার পুলিশ ইউনিটের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় দায়ের করা মামলার তদন্তে সোহাগ ফকিরের সম্পৃক্ততার তথ্য পেয়েছেন তদন্তকারীরা। পরে রাজৈর থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তারের পর সোহাগ ফকিরকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে বলেও জানিয়েছেন সিআইডির ওই কর্মকর্তা।

প্রশ্নফাঁসের ঘটনায় তার সম্পৃক্ততার বিষয়ে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।