মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

শিক্ষা
মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা
নিউজ ডেস্ক
৪ মে ২০২৬

মহিলা মাদরাসা শিক্ষাব্যবস্থার সংস্কার ও শৃঙ্খলা নিশ্চিত করতে ১০ দফা দাবি পেশ করেছে তরুণ আলেমদের প্ল্যাটফর্ম সাধারণ আলেম সমাজ। রোববার (৩ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি এই দাবি তুলে ধরে।

বিবৃতিতে বলা হয়, দ্বীনি শিক্ষার প্রসারে মহিলা মাদরাসার ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও সাম্প্রতিক কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে এই শিক্ষাব্যবস্থা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। তাই কাঠামোগত সংস্কার ও কঠোর তদারকি ব্যবস্থা প্রয়োজন বলে মত দিয়েছে সংগঠনটি।

১০ দফা দাবির মূল বিষয়গুলো

সংগঠনটির প্রস্তাবিত দাবিগুলোর মধ্যে রয়েছে—

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

  1. অননুমোদিত মহিলা মাদরাসা প্রতিষ্ঠা বন্ধ এবং সংশ্লিষ্ট বোর্ড থেকে পূর্ব অনুমোদন বাধ্যতামূলক করা
  2. প্রতিটি প্রতিষ্ঠানে পরিচালনা কমিটি গঠন করে স্থানীয় আলেম ও অভিভাবকদের অন্তর্ভুক্ত করা
  3. আবাসিক মাদরাসার ক্ষেত্রে নিরাপদ পরিবেশ ও নির্দিষ্ট মানদণ্ড নিশ্চিত করা
  4. বোর্ড পর্যায়ে নারী শিক্ষার্থীদের জন্য পৃথক অভিযোগ সেল ও হটলাইন চালু
  5. শিক্ষক নিবন্ধন ব্যবস্থা ও অনৈতিকতার অভিযোগে ‘ব্ল্যাকলিস্ট’ নীতি চালু
  6. পরিচালকদের জবাবদিহিতা নিশ্চিত করে গুরুতর অপরাধে আজীবন বহিষ্কারের প্রস্তাব
  7. সিলেবাসে ব্যবহারিক ও জীবনমুখী শিক্ষা অন্তর্ভুক্ত করা
  8. আর্থিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে নিয়মিত অডিট ব্যবস্থা
  9. অভিভাবকদের সক্রিয় ভূমিকা ও নিয়মিত পর্যবেক্ষণের আহ্বান
  10. আলেম সমাজের ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ ও শূন্য সহনশীলতার নীতি অনুসরণ

সংগঠনটি মনে করে, এসব পদক্ষেপ বাস্তবায়ন হলে মহিলা মাদরাসা শিক্ষার মান উন্নত হবে এবং অনিয়ম ও অনৈতিকতা রোধ করা সম্ভব হবে।

তারা আরও বলেন, ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামের আড়ালে কোনো ধরনের অনিয়মকে প্রশ্রয় দেওয়া যাবে না। শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষায় কঠোর অবস্থান গ্রহণ জরুরি।