শুটিং শেষে খামারে জয়া আহসান, বললেন— ‘আমার স্বপ্ন, ছোট্ট খামার’

বিনোদন
শুটিং শেষে খামারে জয়া আহসান, বললেন— ‘আমার স্বপ্ন, ছোট্ট খামার’
নিউজ ডেস্ক
৬ জুলাই ২০২৫

চলচ্চিত্রের ব্যস্ত শিডিউলের মাঝেও প্রকৃতির কাছাকাছি থাকতে চান দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। শুটিং শেষ করে ফিরেই ছুটে গেলেন নিজের গড়া ছোট্ট খামারে। সেখানকার ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমার স্বপ্ন—ছোট্ট খামার, নিঃশব্দ সুখ।’

জয়ার এই পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায়, খামারে নানা জাতের ফল-সবজি ও গাছে ভরপুর পরিবেশ। পেঁপে গাছের সামনে দাঁড়িয়ে তোলা ছবিগুলোতে অনুরাগীরা যেমন মুগ্ধ হয়েছেন, তেমনি প্রশংসায় ভরিয়েছেন মন্তব্যবক্স।

জয়ার বাগান করার শখ অনেক পুরোনো। ঢাকার নিজ বাসার ছাদ ও ব্যালকনিতে আছে শতাধিক ফল ও সবজির গাছ। সময় পেলেই গাছের পরিচর্যা করেন, নতুন গাছ রোপণ করেন। কখনো কখনো সেই সব গাছের ছবি শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

একদিকে খামার জীবনের সরলতা, অন্যদিকে চলচ্চিত্রে আন্তর্জাতিক স্বীকৃতি—এই দুই মেরুতে জয়া সমান জনপ্রিয়। ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর নতুন সিনেমা ‘ডিয়ার মা’-তে মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি মুক্তি পাচ্ছে ১৮ জুলাই।

মুক্তির আগেই সিনেমাটির ট্রেলার নিয়ে আলোচনার ঝড়। বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চন নিজেই ট্রেলারটি শেয়ার করে প্রশংসা জানিয়েছেন নির্মাতা ও জয়ার অভিনয়ের।

এবারের ঈদে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত দুটি সিনেমা—‘তাণ্ডব’ ও ‘উৎসব’। দেশ-বিদেশের প্রেক্ষাগৃহে ছবিগুলো ভালো সাড়া পেয়েছে। জয়ার পারফরম্যান্স নিয়ে প্রশংসা করছেন সমালোচক ও দর্শক উভয়ই।