১৭ বছরের সংসার ভাঙার পর কেমন আছেন অভিনেত্রী জেসিকা আলবা?

বিনোদন
১৭ বছরের সংসার ভাঙার পর কেমন আছেন অভিনেত্রী জেসিকা আলবা?
নিউজ ডেস্ক
১৫ জুলাই ২০২৫

দীর্ঘ ১৭ বছরের সম্পর্কের ইতি টেনে হলিউড অভিনেত্রী জেসিকা আলবা এখন নতুনভাবে জীবন শুরু করছেন। ক্যাশ ওয়ারেনের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের পর আপাতত একাকী জীবন উপভোগ করছেন এই ‘ফ্যান্টাস্টিক ফোর’ খ্যাত অভিনেত্রী।

২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি বিচ্ছেদের আবেদন করেন জেসিকা। সেখানে তিনি উল্লেখ করেন, তাদের বিচ্ছেদ কার্যত ঘটে গেছে ২০২৪ সালের ২৭ ডিসেম্বর। একইসঙ্গে তিনি সন্তানদের যৌথ হেফাজত এবং নিজের পুরনো নাম—‘জেসিকা ম্যারি আলবা’ ফিরিয়ে নেওয়ার আবেদন করেন।

বিচ্ছেদের পর নিজের প্রতি মনোযোগ বাড়িয়েছেন জেসিকা। পিপল ম্যাগাজিনকে দেওয়া এক ঘনিষ্ঠ সূত্র জানায়,
“তিনি এখন নিজের সময় উপভোগ করছেন, কিছু ডেটে গেছেন ঠিকই, তবে এখনই কোনো সিরিয়াস সম্পর্কে যেতে চান না। ক্যারিয়ার আর সন্তানদের নিয়েই তার মূল মনোযোগ।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

২০০৮ সাল থেকে ক্যাশ ওয়ারেনের সঙ্গে সংসার করে আসছিলেন জেসিকা। তাদের রয়েছে তিন সন্তান—১৬ বছর বয়সী অনার, ১৩ বছরের হ্যাভেন এবং ৭ বছরের হেইস।

একাকী জীবনের নতুন অধ্যায়ের পাশাপাশি ক্যারিয়ারেও ফিরেছেন জেসিকা। বর্তমানে তিনি প্রস্তুতি নিচ্ছেন নতুন সিনেমা ‘The Mark’–এর জন্য, যেখানে তার সহশিল্পী হলেন অরল্যান্ডো ব্লুম। শোনা যাচ্ছে, ছবির শুটিং শুরু হবে চলতি বছরের শেষ দিকে।

ডিভোর্স ফাইল করার আগে ইনস্টাগ্রামে আবেগঘন পোস্টে জেসিকা লিখেছিলেন,
“নিজেকে ঘিরে এবং ক্যাশের সঙ্গে সম্পর্ক নিয়ে আমি দীর্ঘদিন ধরেই আত্ম-অন্বেষণ এবং পরিবর্তনের এক যাত্রায় আছি। গত ২০ বছরে একসঙ্গে যে ভ্রমণটা করেছি, সেটার জন্য আমি কৃতজ্ঞ। এখন সময় এসেছে আলাদাভাবে নতুন অধ্যায় শুরু করার।”